1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায়  ছয়জনের মৃত্যু কালীগঞ্জে ১৮শ’  প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার  রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তারাজুল ইসলাম ফণি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পুনঃ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করলেন একটি অসহায় পরিবার ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ! দীর্ঘদিন ভোলা জেলার একমাত্র হাঁস প্রজনন খামারটি বন্ধে উদ্যেক্তরা হতাশ

বাঘায় বিক্ষোভ মিছিল,মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রতিবাদ জানালো বিএনপি

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেলে শোডউন দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

সোমবার (১৪-০৭-২০২৫)) সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ঈদগাহ মাঠে সমাবেশ শেষে মোটরসাইকেল শোডউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক সিনিয়ার যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিসহ উপজেলা-পৌরসভা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।” সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট