1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

তানোরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা : ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে ফার্মেসির আড়ালে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার(৫ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র‌্যাবের সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

র‌্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কালিগঞ্জ বাজারের মো. ময়েজ উদ্দিনের মালিকানাধীন ফার্মেসিতে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুত ও বিক্রির গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে ফার্মেসির ভেতর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. ময়েজ উদ্দিন (৭৩), পিতা-মৃত হাজী মেছের আলী ২. মো. খোকন (৩৫), পিতা-ময়েজ উদ্দিন ৩. মো. হাফিজুর রহমান (৩৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সাং-মাসিন্দা ৪. মো. ইসমাইল হোসেন (২৬), পিতা-মো. সাইদুর রহমান ৫. মো. ছারু খান (২৯), পিতা-মো. ওহাব আলী, সাং-রাইতান বড়শো।

Open photo

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে অবৈধভাবে ট্যাপেন্টাডল ও ফেনসিডিল সংগ্রহ করে তানোরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা দামে মাদক বিক্রি করে আসছিল। তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। অভিযান শেষে তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব জানায়, দেশব্যাপী মাদক, অস্ত্র ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট