1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে হাফিজ-নাজনীন ফাউন্ডেশন হতে ৩৩জন মেধাবী ছাত্র/ছাত্রীকে বৃত্তি প্রদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নাটোরের লালপুরে হাফিজ-নাজনীন ফাউন্ডেশন হতে ৩৩জন মেধাবী ছাত্র/ছাত্রীকে বৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম, লালপুর……………………………

নাটোরের লালপুরে হাফিজ-নাজনীন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, মেধাবী ছাত্র/ ছাত্রীদের বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার(২৬শে আগষ্ট)বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার মোড়দহ এলাকায় অবস্থানরত হাফিজ-নাজনীন ফাউন্ডেশন ভবন চত্বরে উক্ত ফাউন্ডেশনের সহ-সভাপতি আলহাজ্ব আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

ঐ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃএনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফিজ-নাজনীন ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত শাহ মিজান শাফিউর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, লালপুর-বড়াইগ্রামের সার্কেল এসপি রাজিবুল ইসলাম।

 

এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক,বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩৩ জন মেধাবী ছাত্র/ছাত্রীদের প্রত্যাককে ৫(পাঁচ)হাজার টাকা করে বৃত্তি ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট