1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা

আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই প্রতিনিধি:  নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এক আলোচনা সভার পাশাপাশি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বান্দাইখাড়া ক্লাস্টারের শিক্ষকদের আয়োজনে সোমবার সকাল ১১টায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদের সভাপতিত্বে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুণ-অর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, মো. রবিউল হাসান, মো. তারিক ইকবাল এবং উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মো. ফয়েজ উদ্দিন, মোঃ জহুরুল ইসলাম দুলাল, জালাল উদ্দীন, মোজাম্মেল হক, মো. হারুণ, মো. আইনাল, মো. সোলাইমান, মো. রেজাউল হক, মো. মোছাঃ হাসিনা, রেহেনা, আশরাফুল ইসলাম (অব:), সহকারী শিক্ষক মো. মিনহাজ উদ্দিন মিঠু, লিটন, হুমায়ুন, মো. সাইফুল ইসলাম, মো. সাজেদুল ইসলাম, মো. কামাল, মুক্তি রাণী, এস কে সাম্নী আখতার, দিল আফরোজা খানম, মোবারক সহ বান্দাইখাড়া ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে আত্রাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট