1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান আরএমপি'র পুলিশ কমিশনারের - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা

পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান আরএমপি’র পুলিশ কমিশনারের

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় আরএমপির বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণ সংক্রান্ত নানা প্রস্তাব ও সমস্যার কথা উত্থাপন করেন। পুলিশ কমিশনার অত্যন্ত মনোযোগের সঙ্গে সব প্রস্তাব শুনে সংশ্লিষ্ট বিভাগকে তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ সদস্যদের উচিত সর্বদা শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করা। দায়িত্বে অবহেলা কিংবা অসদাচরণ কখনোই বরদাস্ত করা হবে না।” এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা ও পেশাগত শালীনতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।Open photo

সভা শেষে আরএমপি থেকে সদ্য অবসর গ্রহণকারী পুলিশ ও নন-পুলিশ সদস্যদের জন্য একটি বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সহকারী পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন, স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর মো: নূরুল ইসলাম মল্লিক, কনস্টেবল মো: আ: সালাম এবং পরিচ্ছন্নতাকর্মী শ্রী মিলন চন্দ্র জামাদারকে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তাঁদের পেশাগত অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান পুলিশ কমিশনার।Open photo

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; এছাড়াও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ। আরএমপি’র এ ধরনের কল্যাণ সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে, যা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট