1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাঁজা পাচারকালে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়ে  ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

গাঁজা পাচারকালে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়ে  ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবুল হাশেম : রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে যাত্রীবাহী পরিবহনে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় র‍্যাব-৫ এর অভিযানে সুপারভাইজারসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিএসসি ক্যাম্প রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী কোচে করে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা বহন করছে। এই তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৫ ইং তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে বেলপুকুর থানাধীন বাইপাস মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। অভিযানের সময় একটি চেয়ার কোচ (রেজি নম্বর: রাজ মেট্রো-ব-০১৬৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ০১ জন সুপারভাইজার ও ০২ জন যাত্রীর কাছ থেকে ০৪ কেজি গাঁজা, ০১টি ব্যাকপ্যাক, ০৪টি মোবাইল ফোন এবং ০৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন –মোঃ ইয়াছিন আলী (২২), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-সুবর্ণপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। মোঃ আরিফ হোসেন (৪২), পিতা-মোঃ মাসুদ মিয়া, সাং-অসততোলা, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা। মোঃ কাফি (২২), পিতা-মৃত হামিদুল ইসলাম, সাং-বালাদিয়ার, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।

র‍্যাব জানায়, ধৃতরা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা নিজেদের পেশার আড়ালে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনযোগে চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব ৫।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট