1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীতে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা লুটের আরও তিন ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………..

রাজশাহী মহানগরীতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের মূল হোতাসহ আরও ৩ ডাকাতকে গ্রেফতার করেছে  রাজশাহী মহানগর পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয়। এর ফলে এই মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেফতার-সহ ২০ লক্ষ ৬৯ হাজার ১০৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে আরএমপির সদরদপ্তর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।

 

গ্রেফতারকৃতরা হলো, ডাকাতির মূল হোতা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার মো: মোকলেছুর রহমানের ছেলে মো: নুর আলম নুরু (২৩), পবা থানার বীর গোয়ালিয়া গ্রামের মকবুল হুসাইনের ছেলে ও অ্যাম্বুলেন্স চালক মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং রাজশাহী জেলার দূর্গাপুর থানার দাওকান্দি ব্রিজপাড়ার মো: আব্দুর রশীদের ছেলে মো: কামরুজ্জামান লিটন (২৬)।

 

প্রসঙ্গত, গত ২১ আগস্ট ২০২২ ভোর সাড়ে ৫ টায়  নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পান ব্যবাসায়ীর ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র-সহ গ্রেফতার করে। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করে। পুলিশ কমিশনারের নির্দেশে ডাকাতি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও মুল হোতা-সহ সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখেছে শাহমখদুম থানা পুলিশ।

 

পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয় করে। পরবর্তীতে শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহশখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, ইন্সপেক্টর (তদন্ত) মো: নজরুল ইসলাম ও শাহমখদুম থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী ও দূর্গাপুর থানা এবং রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকা হতে আসামিদের গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়।

 

অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট