1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টেকনাফে কৃষি সম্প্রসারণ পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

টেকনাফে কৃষি সম্প্রসারণ পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম এ হাসান, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ০৩ জুন (সোমবার) সকাল ১১টায় টেকনাফ উপজেলা মিলনায়তনের হলরুমে সভা সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড.বিমল কুমার প্রামানিক। “এসময় টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম শাহজাহানের সঞ্চালনায় মূখ্য কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম”।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) মো: রবিউল হোছাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও প্রশাসক সাবরাং ইউনিয়ন পরিষদ মো: দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় রুদ্র. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উপজেলা সমবায় অধিদপ্তর কর্মকর্তা কবির আহমদ ও সেড এনজিওর অফিসার তসলিম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি, গিয়াস উদ্দিন ভুলু, দৈনিক যুগান্তর ও এশিয়ান টেলিভিশনের টেকনাফ উপজেলা প্রতিনিধি নাছির উদ্দীন রাজ। দৈনিক গণকন্ঠ ও দৈনিক সৈকত পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি এম এ হাসান ও দৈনিক আমার বার্তা টেকনাফ উপজেলা প্রতিনিধি তোফাইসহ উপজেলার অসংখ্য নারী-পুরুষ কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট