1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ:                                          ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ সকল কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. সালেহ সুলতান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশের রাস্ট্রনেতাদের কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।

এ সময় সকল প্রকার ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষনা দেন তারা। এছাড়াও বিধস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক সহায়তা কামনা করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট