1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ৩১৫ টন আলু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ৩১৫ টন আলু

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে নতুন করে আরো রপ্তানি হয়েছে ৩১৫ মেট্রিক টন এস্টারিক্স আলু। এ নিয়ে এ বন্দরটি দিয়ে কয়েক দফায় মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে গেল।মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।

এর আগে গত রবিবার ও সোমবার (৬, ৭ এপ্রিল) ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে যায়। চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট