1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান  রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আদিনা কলেছে দূর্ধুর্ষ চুরি,  সপ্তাহ পেরিয়ে গেলেও চোর সনাক্ত করতে ব্যার্থ পুলিশ

নওগাঁর আত্রাইয়ে হঠাৎ অস্বাভাবিক শিলাবৃষ্টি

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি:                                         নওগাঁর আত্রাইয়ে গতকাল ৬ এপ্রিল ২০২৫ রবিবার সন্ধ্যা ৭টার পর থেকে বিরল আকৃতির শীলা এবং হালকা বৃষ্টি হয়েছে,যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে। এ শিলা বৃষ্টি প্রায় আধা ঘন্টা স্থায়ী ছিল।

সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টির সঙ্গে মিশে ছিল ছোট ছোট বরফখণ্ড (শিলা) আত্রাইয়ের সাহেবগঞ্জ,পাঁচুপুর ও আহসানগঞ্জ এলাকায় পরিলক্ষিত হয় শিলাবৃষ্টি।হালকা বৃষ্টির সাথে শিলার আকার ছিল অস্বাভাবিক। অনেকেই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন, বিশেষ করে শীলার আঘাতে টিনের ছাদে তীব্র শব্দে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তবে এতে কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শিলাবৃষ্টি একটি প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত মৌসুম পরিবর্তনের সময় তীব্র গরমে বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়ে ভারী হয়ে পড়ে। স্থানীয় কৃষকরা তাদের ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।কিছু মাটির ঘর ও টিনের চালের ক্ষতি হয়েছে।কিছু আমের গাছের কুড়ি ঝরে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে আমের,লিচুর কুঁড়ির ও ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,আত্রাই ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে,তবে শিলা বৃষ্টি আবার হবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।এ রকম পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং জরুরি সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট