1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে সততা ফিলিং স্টেশন মালিকের ৪৮হাজার টাকা জরিমানা! - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

নাটোরের লালপুরে সততা ফিলিং স্টেশন মালিকের ৪৮হাজার টাকা জরিমানা!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………..

লালপুর উপজেলার গোপালপুরে জ্বালানী তেলের সাথে পানি মেশানোর অপরাধে মেসার্স সততা ফিলিং স্টেশন মালিকের ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১৬ই আগষ্ট-২০২২) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই জরিমানা করেন।

 

সূত্রে জানা গেছে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা অন্তত ২৫ থেকে ৩০জন শ্রমিক তাদের মোটরসাইকেলে পেট্রোল নিতে গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশনে যায়। এ সময় যে যার পরিমান মত পেট্রোল নিয়ে মোটরসাইকেল স্টাট দিতে গেলে আর স্টাট নেয় না। এ সময় মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে তারা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় তেলের সাথে পানি মেশানোর প্রমান পায় ভ্রাম্যমান আদালত। পরে ফিলিং স্টেশন মালিক সিদ্দিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৮হাজার টাকা পরিমানা আদায় করা হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশ মোতায়ন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট