1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে ডাকাতি চেষ্টার মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সদস্যরা। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল রোববার (১২ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকার জান্নাতুন ফেরদৌস মসজিদের সামনে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ কাজল (৩৫), পিতা: মোঃ জসিমউদ্দিন, সাং: আসাম কলোনি, রবের মোড়, থানা: চন্দ্রিমা, আরএমপি রাজশাহী। তিনি জিআর নং-৮৯/১৮, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড, প্রসেস নং ৫১১, তারিখ ১৪/০৭/২০২৫ খ্রিঃ মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানার আদেশে সাজাপ্রাপ্ত ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আসামি রাজশাহী মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল আদালতের রায়ের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। পরে তাকে আরএমপি চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট