1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান: দুইজনের কারাদণ্ড, একজন আটক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান: দুইজনের কারাদণ্ড, একজন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ, ০৮ অক্টোবর ২০২৫: আজ শিবগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মো. তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

অভিযান চলাকালে অবৈধ মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে যথাক্রমে এক মাস ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এছাড়া, ইয়াবা ও হেরোইন বিক্রয়ের সাথে জড়িত অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উপজেলা প্রশাসন, শিবগঞ্জ জানিয়েছে, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সব ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট