1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনায় জেলা ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনায় জেলা ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে  বিচারের আওতায় আনা, এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি ও খুলনা ১ (দাকোপ বটিয়াঘাটা) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ আবু সাঈদ, জেলা সেক্রেটারী এস এম রেজাউল করীম সরদার জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুল্লাহ, জেলার সদস্য মোঃ ওমর আলী মোঃ আব্দুল কাদের, কারী আব্দুস সামাদ গাজী জুনায়েদুর রহমান, মোঃ তরিকুল ইসলাম দবির, মোঃ লোকমান ফকির প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট