1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাত্র (১৯) মাসের শিশু কারিমা সোমবার বিকেল পৌনে ৪টায় (১৩ অক্টোবর ২০২৫) বিয়ের বরযাত্রীবাহী মাইক্রোবাসের নিচে চাপা পড়ে নিহত হবার খবর পাওয়া গেছে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরের তিলোকী গ্রামের মোঃ কুরবান আলীর ছোট্ট শিশু কারিমা মা মোসাঃ মিম খাতুনের কাছ থেকে রাস্তার উপর খেলছিল। অপরদিক থেকে আসা বিয়ের যাত্রীসহ মাইক্রোবাসে শিশু কারিমা হঠাৎ করেই গাড়ীর নিচে পড়ে মারা যায় বলে জানা গেছে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশের এস, আই মোঃ সুজাউদ্দৌলা  ঘটনাস্থল থেকে শিশু কারিমাকে অচেতনবস্থায় স্থানীয় সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ জামিলা মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন, শিশু কারিমার মৃত্যুর ব্যাপারে ওসি স্যার যা ব্যবস্থা নিবেন তথা আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।

অপরদিকে, শিশু কারিমার মৃত্যুর ব্যাপারে ঐ এলাকার সাবেক ওয়ার্ড মেম্বার ইসমাইল আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি বিয়ের যাত্রী ভর্তি মাইক্রো তিলোকীর ব্যাঙকাতী নামকস্থানে পাকা রাস্তার পাশে শিশু কারিমাকে নিয়ে মা মিম খাতুন দাঁড়িয়ে থাকে। শিশুটি মায়ের কোল হতে নেমে রাস্তার উপরে উঠে। এমন সময় অপরদিক থেকে আসা বিয়ের যাত্রীভর্তি মাইক্রোবাস ধীরে চললেও আচমকা শিশু কারিমা মাইক্রোর নিচে পড়ে গুরুতর আহত হয়। এমনাবস্থায় ভোলাহাট থানা পুলিশকে এ ঘটনার কথা জানানো হয়।

তিনি আরো জানান, পরবর্তীতে উভয়পক্ষ বসে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তা মাইক্রোবাস মালিক ও ড্রাইভার মেনে নিবেন বলে মেম্বার ইসমাইল জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট