1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নতুনতারা সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎ ‎ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নতুনতারা সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎ ‎

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনায় সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা নতুনতারা ১৯৮তম সাপ্তাহিক সাহিত্য আড্ডা “শরতের মহিমায় প্রকৃতির আনন্দালোকে নবজাগরণ” শ্লোগানে সামনে রেখে সোমবার সন্ধ্যা ৭টা নতুনতারার নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ও গবেষক প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন কবি  গল্পকার  গবেষক নাসির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মেঠো কবি মফিদুল ইসলাম। আলোকিত অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সমাজসেবক কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন। সমগ্র আয়োজন পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান কবি মোঃ আশরাফুল আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, সাপ্তাহিক নতুনতারা নির্বাহী সম্পাদক কবি ও সংগঠক আজাদুল হক আজাদ, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী, ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সরদার আব্দুল আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কন্ঠ শিল্পী মোঃ আকরাম হোসেন মল্লিক, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব কবি ও বাচিক শিল্পী সেবাব্রত সিংহ, খুলনা উন্নয়ন ফোরাম এর মহাসচিব কবি ও সাংবাদিক আসিফ ইকবাল, কবি – সাংবাদিক – সংগঠক এ জি রানা প্রমূখ। ‎

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ২০০তম সাহিত্য আড্ডা উপলক্ষে নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন এর তারিখ পরিবর্তন করে ১ নভেম্বর ২০২৫, শনিবার নির্ধারণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট