1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শিবগঞ্জে ঈদে পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন রাজশাহী মডেল প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন রাসিক প্রশাসক  রিটন আড়ানী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণবাঘায় ভিজিএফ এর চাল বিতরণ  কার্যক্রমের উদ্বোধন  শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু পূর্বশত্রুতার জেরে রাজশাহীতে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আত্রাইয়ে বিএনপি’র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (১ অক্টোবর) সন্ধায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজুর নির্দেশে বুধবার বিকেলে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শন দলের নেতৃত্বে ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার।

তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি রেজাউন নবী তালুকদার, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম-সাধারন সম্পাদক মো.ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বাদল, ইউনিয়ন যুব দলের সভাপতি মো. মুকুল হোসেন প্রমুখ।

তারা আত্রাইয়ের বান্দাইখাড়া সার্বজনিন পূজা মণ্ডপ, হাটকালুপাড়া পূজা মণ্ডপ, বড় শিমলা পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ ও সহাবস্থান এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করে তোলে। আমাদের বিএনপির এই উদ্যোগ সম্প্রীতির এই অটুট বন্ধনকে আরও মজবুত করবে।

উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, আমাদের দল বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অটল অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করেই আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি এবং তাদের সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শরিক হই। আমাদের এই কার্যক্রম এই অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট