1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

বাঘায় ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, আগামীর বাংলাদেশ হবে সাম্য,ন্যায়,সমতার-শাহিনুর ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: আগামীর বাংলাদেশ হবে সাম্য,ন্যায়,সমতার। যেখানে সবাই বাংলাদেশি হিসেবে রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রদল তাদের সাধ্যের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে। দেশনায়ক তারেক রহমান প্রবর্তিত ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ বির্নিমানে ছাত্রদল সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর ।

বাঘায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

বৃহস্পতিবার(০৩-০৪-২০২৫) বিকেলে বাঘা শাহ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ শাখা ছাত্রদলের ৮০ দশক থেকে বর্তমান সময়ে সকল নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্দৗলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল- আমিন,যুগ্ন যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর,অহমুদু হাসান,হুমায়ন কবির ও ফয়সাল আহমেদ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলেজের সাবেক সভাপতি সুরুজ্জামান, সাবেক সভাপতি আল-আমিন জমাদার প্রমুখ। উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, সাবেক সভাপতি মজিবুর রহমান জুয়েল,পিয়াস সরকার, সেন্টু প্রামানিক,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ,সোহেল প্রামানিক ও সাবেক সহ-সভাপতি রুবেল ইসলাম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট