1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীতে বাসের ধাক্কায় বাইকে আগুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………….

রাজশাহীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত ও আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে মহানগরীর শুভ পেট্রোলপাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

আহত মোটরসাইকেল আরোহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক হজের মোড় এলাকার সাহেব জান বিশ্বাসের ছেলে রানাউল ইসলাম (৪৫)। তিনি ফাস্ট সিকিউরিটি ব্যাংকের একজন কর্মকর্তা।

 

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট হাফিজ বলেন, আহত মোটরসাইকেল চালক রানাউল ইসলাম বাজার করে রাস্তার ক্রসিং দিয়ে মোড় নিচ্ছিলেন এ সময়  দিনাজপুর থেকে রাজশাহীগামী যাত্রীবাহি বাসটি  পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ছেঁচড়ে নিয়ে গেলে আগুন ধরে যায়। এই সময় মোটরসাইকেল চালক পড়ে গিয়ে গুরুতর আহত হয়।  পরে স্থানীয়রা  মোটারসাইকেল চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নেভাতে সক্ষম হয়।

 

এদিকে হাসপাতালের একটি সূত্রের দেয়া তথ্য মতে, আহত ব্যক্তির শরীরে পোড়ার কোন ক্ষতচিহ্ন না থাকলেও হাতে, পায়ে এবং মাজায় আঘাতের চিহ্ন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট