1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতে ইসলামীর প্রচার মিছিল ও পথসভা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোহনপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতে ইসলামীর প্রচার মিছিল ও পথসভা 

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১লা মার্চ বিকালে প্রচার মিছিলটি রাজশাহী টু নঁওগা মহাসড়ক মোহনপুর বাজার প্রদক্ষিণ শেষে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বক্তব্যে উঠে আসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জি,এ,এম আব্দুল আওয়াল এর সভাপতিত্বে এবং জামায়েত ইসলামী সেক্রেটারী আব্দুল গফুর মৃধার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পবা-মোহনপুর আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী  আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মওলানা আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী আব্দুল আজিজ মাস্টার, কেশরহাট পৌর আমীর আব্দুল জলিল,সেক্রেটারী মোখলেসুর রহমান, কেশরহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাকশিমইলের আমীর নজরুল ইসলাম, ধূরইলের আমীর আমিনুল ইসলাম সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট