1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল বহনকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৪ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল বহনকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-……………………………….

নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল বহনকালে উপজেলা ছাত্রলীগ নেতাসহ ৪ জন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। ৯ আগস্ট সন্ধ্যার দিকে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এ.আই নুরুল, মাসুদ রানাসহ থানার চৌকশ আভিযানিক দল উপজেলার সিঙ্গারুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২টি মোটরসাইকেল তল্লাসি চালয়িে অবধৈ ভারতীয় নষিদ্ধি ফনেসডিলি উদ্ধার কর।

 

এ সময় তাদের নিকট থেকে ৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষনপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. প্লাবন (২২), নওগাঁ সদরের চকমুক্তার (সরদারপাড়া) গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রিগ্যান হোসেন (৩০), চকমুক্তার বকুলতলী মোড়ের দেওয়ান বাবুর ছেলে মো. রয়েল (৩২) ও মহাদেবপুর থানার রাইগা গ্রামের ফজলে এলাহীর ছেলে ছাব্বির হোসেন (৩০) কে হাতেনাতে আটক করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারীর সাথে সম্পৃক্ত বলে থানা পুলিশ জানায়। আটককৃতদের বিরুদ্ধে আইন আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১৮, তারিখ-৯ আগস্ট ২০২২।

 

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ‘আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্র, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অত্যন্ত সু-কৌশলে মাদক কারবারী করে আসছিল, তাদের সংশ্লিষ্ট আইনের মামলায় ১০ আগস্ট দুপুরে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট