1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পাখির মুক্ত বিচরণ নিশ্চিত করার দাবিতে প্রচারাভিযান   - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে পাখির মুক্ত বিচরণ নিশ্চিত করার দাবিতে প্রচারাভিযান  

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পদ্মার চরে পাখির মুক্ত বিচরণ নিশ্চিত করার দাবিতে প্রচারাভিযান চালিয়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম। আজ শুক্রবার সকালে পদ্মার তীরবর্তী টি-বাঁধ ও পার্শ্ববর্তী শ্রীরামপুর এলাকায় পালিত হয় এ কর্মসূচি। এতে রাজশাহীর পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এর আগে বাঁধের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পাখি শিকার রোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টানানো হয়।
স্বেচ্ছাসেবীরা নির্বিচারে পাখি হত্যার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচিও পালন করেন। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইকবাল, কোষাধ্যক্ষ রমজান আলী সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ আলী, সদস্য এএইচএম আসাদুজ্জামান, জয়ন্ত কুমার সরকার ও ইসতিয়াক শাহরিয়ারসহ অন্য স্বেচ্ছাসেবীরা।
সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব তুলে ধরে তা সংরক্ষণে সকলের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
এসময় বক্তারা বলেন,পাখি পরিবেশের খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল রক্ষা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে। পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি; এদের সংরক্ষণ করা আপনার-আমার সকলের নৈতিক দায়িত্ব। পাখি শিকারীদের সামাজিকভাবে প্রতিরোধের আহŸান জানান তারা।
উল্লেখ্য, শীতের আগমনে রাজশাহীর পদ্মার চরে প্রচুর অতিথি পাখি আসে। সেই সাথে রয়েছে অনেক দেশীয় পাখি। একশ্রেণীর অসাধু শিকারি বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে শিকার করছে এসব পাখি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট