1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ ।

সাতক্ষীরা প্রতিনিধি: জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে শাড়ি ও ওষুধসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন গেড়াখাল ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।

এছাড়া, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার অলির ঘের নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাদপুর নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবরপোতা নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট