1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মা-মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নাচোলের মরাফেলা গ্রামে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মা-মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নাচোলের মরাফেলা গ্রামে

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ আঃ রহমান মানিক, সিনিয়র ষ্টাফ রিপোর্টার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, নেজামপুর মরাফেলা গ্রামের আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। ওসি মনিরুল ইসলাম বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটো চার্জার ভ্যানে, রাত থেকে বৈদ্যুতিক চার্জে দেয়া ছিলো। ভোর সাড়ে ৫ টার দিকে, অটো থেকে বিদ্যুতায়িত লাইন টানতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়, হাওয়া বেগম এবং তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে হন, তাদের শব্দ পেয়ে ছেলের বউ দৌড়ে গিয়ে ধরতে গেলে তাকেই বিদ্যুৎ শর্ট করে ফেলে দিলে, সে তার শশুরকে আলমগীরকে ডাক দেয়। ঘর থেকে এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মনিরুল ইসলাম। মা-মেয়ের অকা মৃত্যুতে পুরো মরাফেলা গ্রামে শোকের মাতম। তাদের এভাবে চলে যাওয়াতে গ্রামের সকল মানুষ গভীর শোক প্রকাশ করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট