1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা  ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের রূপকার চিরশায়িত হলো না নিজ জেলার নয়াবাড়ি গ্রামে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই দাফন তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা ‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা 

গলব্লাডার অপারেশনে অবহেলা, ৫ দিন আইসিউতে থাকার পর মারা গেল রোগী, বিচার চায় স্বজনরা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বেসরকারি প্রতিষ্ঠান মাম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গোলব্লাডার অপারেশনে অবহেলার অভিযোগ উঠেছে চিকৎসক ও হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে। অপারেশনের সময় অজ্ঞান করার পর টানা ৫ দিন আইসিইউতে রাখলেও জ্ঞান না ফেরায় খয়রুল ইসলাম (৫০) নামে এক রোগীটি মারা গেছে। এ ঘটনায় জেলা শহরের চাঞ্চল্য সৃস্টি হয়েছে। রোগীর স্বজনদের দাবি সুস্থ্য রোগীকে নিয়ে অপারেশন করাতে গিয়ে লাশ নিয়ে ফিরতে হয়েছে। এমন ঘটনার বিভাগীয় তদন্ত দাবি করেন তারা।

বুধবার ভোররাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান দিনাজপুরে মেডিকেলে মারা যান খয়রুল। খয়রুল ইসলাম সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপারা এলাকার বাসিন্দা। রোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও শহরের মাম হাসপাতাল ও ডায়াগনস্টিকে ভর্তি করান গোলব্লাডার অপারেশনের জন্য। চুক্তি সম্পাদন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ডাঃ রুহুল কুদ্দুসসের কাছে গলব্লাডারের অপারেশন করেন। অপারেশনের পর ৯ ঘন্টা পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ ওটি রুমেই রাখেন রোগীকে। এতে ক্ষুদ্ধ হয় স্বজনরা। পরে ওই রোগির বিষয়ে স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চাইতে গেলে কৌশলে তাদের লোকজনসহ স্বজনদের দিনাজপুর মেডিকেলে রোগীকে পাঠিয়ে দেয়। সেখানেও জ্ঞান না ফেরায় ৫ দিন আইসিআইতে থাকার পর বুধবার ভোররাতে মারা যায়।

Open photo

রোগীর মেয়ে খুরশিদা জাহান খুশবু অভিযোগ করে জানান, গলব্লাডার অপারেশন করতে সময় লাগে ২০-২৫ মিনিট। আমার বাবার সময় লেগেছে ঘন্টার উপর। এরপরে আর জ্ঞান ফিরেনি। পরেরদিন সকালবেলা পর্যন্ত বাবার জ্ঞান না ফেরায় একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করার পরও তারা কোনকিছু হয়নি বলে এড়িয়ে গেছে। ঘুমের ঔষধ বেশি হয়ে গেছে বলে তাদের শান্তনা দেওয়া হয়।

খুশবু আরও অভিযোগ করেন, চিকিৎসক ও হাসপতাল কর্তৃপক্ষের অবহেলায় আমার বাবাকে হারিয়েছি। আমি হাসপাতাল ও চিকিৎসকদের ছাড়বো না।

রোগীর প্রতিবেশীরা জানান, সুস্থ্য একটা মানুষকে অপচিকিৎসার কারণে মৃত্যুরবরণ করতে হয়েছে। এটা এক ধরনের হত্যার শামিল। বেসরকারি হাসপাতালগুলো টাকা কামানোর ধান্দায় ব্যস্ত থাকে, রোগীর কি হলো সেদিকে মোটেও নজর রাখে। এসব অপচিকিৎসার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান রোগীর স্বজন ও প্রতিবেশীরা।

মাম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সফিউল আলম ভুট্টু বলেন, অপারেশনের পর রোগীর পরবর্তী অবস্থা সন্তোষজনক ছিল না। চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর এখানে আইসিইউ সুবিধা না থাকায় দিনাজপুর মেডিকেলে রেফার্ড করে। রোগীর চিকিৎসার তাদের কোন অবহেলা ছিল না বলে দাবি করেন ম্যানেজার। তবে রোগী পুরোপুরি সুস্থ্য হওয়ার কথা কিন্তু মারা যাবে ভাবেননি বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য সেবার শীর্ষ কর্মকর্তা সিভিল সার্জন ডাঃ আনিছুর রহমান জানান, বিষয়টি শুনেছি। সত্যতা যাচাইয়ে উদ্যোগ নেয়া হবে। পরবর্ততিতে করণীয় জনানো যাবে।  এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট