1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রংপুর সংবাদদাতা : জেলার হারাগাছ থানাধীন সিটি কর্পোরেশনের চন্দনকুঠি গ্রামে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার বুলবুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রওজা বেগম (২৩)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ জানুয়ারি হারাগাছ থানা পুলিশ ২৪০ মোটা নকল বিড়ি ব্যান্ডরোলসহ তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, ‘আমরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত তাদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

জানা গেছে, রওজা বেগমকে গ্রেফতারের সময় তার চার বছরের মেয়ে নুসরাত জাহান সঙ্গে ছিল। বুধবার আদালতে রায় ঘোষণার সময়ও রওজার সঙ্গে ছিল তার আড়াই বছরের ছেলে মো. রিশাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট