1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পবায় বিপ্লব ও সংহতি দিবস

রাজশাহীতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী ..
রাজশাহীর মোহনপুরে দ্রুতগামী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৯ দিকে উপজেলার পত্রপুর এলাকায় যমুনা জুট মিলের সামনে এঘটনা ঘটে। নিহত ব্যাক্তি শক্তি ফাউন্ডেশন নামের এনজিও কর্মী। তার নাম ইউসুফ আলী। নিহত ইউসুফ আলীর বাবার নাম খাদেম আলী। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলা সদর এলাকায়।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত ইউসুফ মোহনপুর এনজিওর অফিস থেকে কিস্তির টাকা উঠানোর জন্য একটি সুজিকি মোটরসাইকেল নিয়ে উপজেলার পত্রপুর পৌঁছা মাত্র রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস সূর্য পরিবহন রেজি: নং- ঢাকা মেট্রো- ব- ১৪-৫৯৪৮ ইউসুফকে চাপা দিলে মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হলে এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

মোহনপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল হাননান বলেন, নিহতের লাশটি থানায় আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে থানায় সড়ক দুৃর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট