1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ কবিতা সংসদ এর বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এসএম এম আকাশ, চাটমোহর উপজেলা(পাবনা) সংবাদদাতা: বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে ২১ ডিসেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন পাবনা প্রেসক্লাব ভি আই পি মিলনায়তনে কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন পাবনার বুদ্ধিজীবী ও দানশীল ব্যক্তিত্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিলি আসন অলংকৃত করেন কবি মাহমুদ ইফতেখার, সাবেক অধ্যক্ষ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিল্পপতি রুহুল আমিন বিশ্বাস রানা, চেয়ারম্যান রানা গ্রুপ, কবি কোহিনূর বেগম শিউলী, কৃষিবীদ জাফর সাদেক, এস, এম মাহবুব আলম, সম্পাদক দৈনিক সিনসা। শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সম্মেলনটি উদ্ভোধন করেন পাবনার বর্ষিয়ান কবি আজিজুল হক।

অতিথি বরণ শেষে আমন্ত্রিত দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিকদের মধ্য থেকে কয়েকজন শুভেচ্ছা বক্তব্য রাখেন। সাহিত্য সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী শিশু কিশোরদের পুরষ্কার প্রদান করা হয়। প্রকাশনা উৎসবে কবি মাহমুদ ইফতেখার এর ‘ফুল ফোটার দিনে এসো’ কবি শামসুল আরেফিন এর ‘ছায়া শিকারী’ ও কবি কোহিনূর বেগম শিউলীর ‘প্রকৃতি প্রাণের সঞ্চার’ এবং মানিক মজুমদার সম্পাদিত সম্মেলন স্মরণিকা খোলাচোখ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

বাঙলা সাহিত্য অঙ্গণে উল্লেখযোগ্য অবদানের জন্য অরূপ কুমার ভূঞ্যাকে বাঙলা সাহিত্য স্বর্ণ পদক, প্রাবন্ধিক গোলাম রব্বানী (পাবনা) কে বাঙলা সাহিত্য পদক, কবি সেলিম রেজা (সিরাজগঞ্জ) কে চারণ কবি রজনীকান্ত সেন সাহিত্য পদক, কবি সুনীল চন্দ্র দাস (নোয়াখালী) ও কবি শামসুল আরেফিন (পাবনা) কে কবিতা সংসদ পদক প্রদান করা হয়। কবি জেবুন্নেছা ববিন এর সভাপতিত্বে বেলা ২টা থেকে স্বরচিত কবিতা পাঠ, প্রধান অতিথি ছিলেন কবি আমিনুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন কবি নিত্যগোপাল বিশ্বাস, কবি সেলিম রেজা( সিরাজগঞ্জ), কবি নুরুল শিপার খান (ঢাকা), কবি কাজী মাহবুবউল আলম এর সভাপতিত্বে বেলা ৪টা থেকে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রবীন আইনজীবী পুলক কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন কবি শরীফুল ইসলাম (ময়মনসিংহ) কবি সুনীল চন্দ্র দাস (নোয়াখালী), কবি ফারুক আলম (খুলনা), কবি হাসিবুর রহমান পিন্টু (রাজশাহী) বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিকদের খোলাচোখ স্মারক সম্মাননা প্রদান করা হয়।

বাঙালি সাহিত্য সম্মেলনে দেশের ও পাবনার সর্বস্তরের শতাধিক সংস্কৃতিপ্রেমীকদের উপস্থিতিতে ভরে উঠেছিল পাবনা প্রেসক্লাব মিলনায়তন। দিনব্যাপী সম্মেলনের ৩টি অধিবেশনে সঞ্চালনা করেন অশ্রু সাগর আনোয়ার, মমতাজ রোজ কলি। এ উপলক্ষে খোলাচোখ সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা বর্ধিত কলেবরে প্রকাশিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট