1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর সংবাদদাতা: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিজেপি নেতা শুবেন্দুর উগ্রবাদী আচারণ, বাজে মন্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

 আজ সোমবার দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চেকপোষ্টে গিয়ে শেষ হয়। এ সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানান স্লোগান দেয় ছাত্ররা।

পদযাত্রা থেকে নেতারা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সার্বভৌম সম্পর্ক বজায় রয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়াসহ কিছু উগ্রবাদী নানাভাবে মিথ্যাচার করে দু’দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খিস্টান সকলে ভাই ভাই। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। তাই কোনো উস্কানিতেই দুই দেশের সম্পর্কের ফাটল ধরানো যাবে না।

পদযাত্রায় নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি ও সাদমান সাকিব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট