1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হরিপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

হরিপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে একটি বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

অদ্য ৯ ডিসেম্বর’২৪ (সোমবার ) “নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি এ সি) এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর রিয়্যাক্টস-ইন প্রজেক্টের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে অসংখ্য নারী-পুরুষ, কিশোর এবং কিশোরী নারী নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারেন।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান খান, স জনাব মোঃ সেলিম রেজা তালুকদার, সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি হরিপুর। উপজেলা কৃষি কর্মকর্তা জনাব, মো:রুবেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোছাঃজাকিয়া সুলতানা ,বীর মুক্তিযোদ্ধা শ্রী নগেন কুমার পাল মুক্তিযোদ্ধা কমান্ডার,বাংলাদেশ জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় পার্টি দলের সভাপতি শাবানা বেগম হরিপুর উপজেলা শাখা , হরিপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তা বাদী দলের সভাপতি, মোঃজামাল উদ্দিন এবং বিভিন্ন দপ্তরের অফিস সহকারী সহ সকল ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস- ইন প্রজেক্ট অফিসার রুমা বেগম।

উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও কর্মজীবনে বিশেষ ভূমিকা রাখার জন্য জয়ীতা পুরস্কার পান রিয়্যাক্টস- ইন প্রকল্পে কর্মরত কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা: সুমি আক্তার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট