1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক ব্যবসায়ী শাহীন গ্রেফতার  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

বাগমারায় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক ব্যবসায়ী শাহীন গ্রেফতার 

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসা গ্রামে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  আকরাম আলী। সুজন পালসা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক কৃত মাদক ব্যবসায়ী হলেন নরদাশ  ইউনিয়নের সুজন পারসা গ্রামের সোলায়মান আলীর ছেলে, আমিনুল ইসলাম শাহীন (২৮) শাহীন প্রকৃতপক্ষে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।

স্থানীয় সুত্রে জানাযায়, আমিনুল ইসলাম শাহীন  এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ডিসেম্বর ২৪) রাত্রি ১২ টা পাঁচ মিনিট সময় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস, আই, উৎপল কুমার সরকার সঙ্গীয় ফোর্স সহ তাকে ২০ গ্রাম হিরোইন ও ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিয়ের নগদ (এক লক্ষ, দুই হাজার, একশত, চল্লিশ টাকা) সহ তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।

এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট