1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

রূপসায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: “পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিবেশ, বাড়ায় কাজের মনোনিবেশ” এ শ্লোগান সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান (প্রতি দুই মাসে ১০ দিন) উপলক্ষে ৮ ডিসেম্বর বিকালে উপজেলা চত্বর ও কাজদিয়া বাজার এলাকায় ফগার মেশিন দিয়ে ফিনিশ লিকুইড স্প্রে দ্বারা ধোঁয়া সৃষ্টি করে মশা ও মাছি মারার কার্যকরী অভিযান শুরু করে রূপসা উপজেলা প্রশাসন।

জনসচেতনতা উপলক্ষে এক র‌্যালি ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, মেডিকেল অফিসার ডাঃ পিকিং সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রাথমিক শিক্ষা সহকারি কর্মকর্তা এস এম আলী আকবর, এলজিইডি সহকারী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, উপজেলা সদর টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ইউপি সদস্য ফিরোজ শেখ, ইন্তাজ মোল্লা, ইউপি সদস্যা কানিজ ফাতেমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ সহ রূপসায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ছাত্র সমন্বয়কের মধ্যে উপস্থিত ছিলেন- তামিম হাসান লিওন, মো. তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম রাজু সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট