1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ঝালকাঠির নলছিটির শিক্ষার্থীদের মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ঝালকাঠির নলছিটির শিক্ষার্থীদের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঝালকাঠি প্রতিনিধিঃ রবিবার সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল নলছিটিতে একদিনের সফরে আসেন। সফরের শুরুতে তারা শহীদ সেলিম তালুকদারের কবর যিয়ারত করেন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন। শহীদ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা তার স্বপ্ন ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এরপর নলছিটি প্রেসক্লাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় শিক্ষার্থীরা তাদের শিক্ষাব্যবস্থা, ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যার কথা কেন্দ্রীয় সমন্বয়কদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারা বলেন, ন্যায়ভিত্তিক আন্দোলনের মাধ্যমেই শিক্ষার্থীদের অধিকার আদায় এবং প্রকৃত পরিবর্তন সম্ভব। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ সাঈদ, মো. ইব্রাহিম, এবং ছাব্বির উদ্দিন রিয়ন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন নলছিটির শিক্ষার্থী প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন মো. মেহেরাব হোসেন রিফাত। মতবিনিময় সভার পর কেন্দ্রীয় সমন্বয়করা স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে নলছিটি শহরের দোকানদার এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের মান ও মূল্য নিয়ে আলোচনা করেন এবং অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করেন। এই মতবিনিময় সভাটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং স্থানীয় শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে নতুন দিক উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় সমন্বয়করা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট