1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার  তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ  সংস্থার পক্ষ থেকে নগদ চেক প্রদান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বাগমারার  তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ  সংস্থার পক্ষ থেকে নগদ চেক প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আশরাফুল ইসলাম ফরাশী,  বাগমারা প্রতিনিধিঃ  রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার   উদ্যোগে হুইলচেয়ার  এবং নগদ চেক প্রদান – ২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আজ ৩০ নভেম্বর শনিবার সকাল ১১ টায় তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব চত্তরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে  অত্র ক্লাবের সদস্য  মরহুম মনিরুল  ইসলাম মাষ্টারের নমিনির পক্ষে তার ছোটো ভাই রাকিবের হাতে   অত্র ক্লাবের কল্যাণ তহবিল থেকে  ১৫০০০০/- ( এক লক্ষ পঞ্চাশ হাজার)  টাকার নগদ চেক এবং তাহেরপুর ডিগ্রী কলেজের স্নাতক সমমান কোর্স শিক্ষাবর্ষ – ২০২৩- ২৪ এর  একজন বিশেষ  চাহিদা সম্পন্ন ছাত্র   জসিম উদ্দিন  কে একটি ব্যাটারি চালিত হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে  তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি  এবং  তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সাবেক প্রধান শিক্ষক এসএম হাফিজুর রহমানের   সভাপতিত্বে  এবং অত্র ক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং তাহেরপুর পৌর বিএনপির সভাপতি  ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ ন ম সামছুর রহমান মিন্টু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল,  সাবেক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, তাহেরপুর রিক্রিযেশন ক্লাবের সাধারণ সম্পাদক ও তাহেরপুর  ডিগ্রী কলেজের  সাবেক সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান বুলু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের  সহকারী অধ্যাপক আব্দুর রশিদ ও সহকারী অধ্যাপক সিরাজুল করিম, নলডাঙ্গা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মজিবর রহমান, তাহেরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, সাবেক উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ ইয়াসিন আলী, প্রভাষক মাসুদ রানা, কাশেম মৌলভী, ক্লাবের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা  আবদুল খালেক শাহানা, সদস্য সুরাত আলী, আইয়ুব আলী সরদার,ওমর আলী, হান্নান খাঁ, সামাদ পিয়াদা, জাহাঙ্গীর মাষ্টার, আব্দুর রশিদ মাষ্টার, স্বপন কুমার   সহ তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের সকল  সদস্য বৃন্দ।  অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুকুল খন্দকার#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট