1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়া শহর পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

সিংড়া শহর পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সিংড়া পৌরসভার মাদ্রাসা মোড়ে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জানা যায়, পৌরসভার ১২টি ওয়ার্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি প্রতিষ্ঠান এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে। পৌর শহরের নাগরিকদের উদ্দেশ্যে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই শহর আপনাদের। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। পৌরসভার ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। এসময় পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রধান সহকারী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, পৌরসভার সিআই শহিদুল ইসলাম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট