1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী রংপুর জেলা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী রংপুর জেলা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় নওগাঁ জেলা ফুটবল দল এবং রংপুর জেলা ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ কে.এম.এস মুসাব্বির শাফি, জাতীয় ফুটবল দলের তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদাউস খান, নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, প্রধান শিক্ষক আব্দুল বারি পলাশ, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, যুবদল নেতা রুহেল হোসেন সুমন, মনিরুজ্জামান লিটন, ছাত্রদল নেতা আহসান হাবিব প্রমুখ।

খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক অংশগ্রহণ করে। উক্ত খেলায় নওগাঁ জেলা দলকে রংপুর জেলা দল ২-০ গোলে পরাজিত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট