
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ আবু জাফরের ৫১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন।
সোমবার (১২ অক্টোবর) জন্মদিনের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (টুইটার), হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন সাংবাদিকদের এই প্রিয় ব্যক্তিত্ব।
এক শুভেচ্ছা বার্তায় দৈনিক প্রথম সূর্যোদয়-এর বিশেষ প্রতিনিধি ও আমাদের কথা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মুক্তাদির হোসেন আহমেদ আবু জাফরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও পেশাগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
তিনি বলেন, “মফস্বল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে আহমেদ আবু জাফরের ভূমিকা সাংবাদিক সমাজের জন্য অনন্য অনুপ্রেরণা। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে তাঁর এই উদ্যোগ আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনায় দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। শুভ জন্মদিন, আহমেদ আবু জাফর ভাই—শুভ হোক আপনার আগামীর পথচলা।”#