1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুব তাড়াতাড়ি সকল পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু হবে: রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

খুব তাড়াতাড়ি সকল পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু হবে: রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সব কয়েকটি পুলিশ ফাঁড়িতে কার্যক্রম শুরু হয়েছে, তবে পুরোদমে সকল কার্যক্রম শুরু হয়নি। তবে খুব তাড়াতাড়ি সকল পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে। এছাড়াও কোন এলাকায় চাঁদাবাজি হলে তা অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আরও বলেন, বাজার জোগানে সাথে সম্পর্ক, যদি জোগান বেশি হয় তাহলে জিনিসপত্রের দাম কমে আর এখন বাজারে জোগান কম তাই দাম একটু ঊদ্ধগতিতে আছে। তবে আজ বাজারে জিনিসপত্রের দাম নিচের দিকে নামছে। এছাড়াও আলু বিদেশ থেকে আমদানির ব্যবস্থা এবং আমদানি কর কমানো হয়েছে।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ সরকারের সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট