1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পদ্মায় ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় পদ্মায় ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় জয়নাল কাজী (১৮) নামে এক স্কুল ছাত্র পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পলাশি ফতেপুর পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। জয়নাল কাজী চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর চরের ইউনুস কাজীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৭) পলাশি ফতেপুর পদ্মা নদীর ক্যানেল সাঁতরে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। শাহাদত ও রাকিব কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড  স্রোতের কারণে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল ৫টায় উদ্ধার করতে পারেনি তারা।

এ বিষয়ে জয়নাল কাজীর পিতা ইউনুস কাজী বলেন, আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারণে ছেলে আমার কাছে ক্যানেল নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড  স্রোতের কারণে কিনারে উঠতে পারেনি। ছেলে এখনো নিঁেখাজ রয়েছে।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিন লিডার আবদুর রাজ্জাক বলেন, অতি স্রোতের কারণে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার করা যায়নি। চারঘাট নৌ-পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট