1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কোটালীপাড়ায় বাস চাঁপায় ব্যাবসায়ী নিহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার: ৩৫ ঘণ্টার সফল অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা রামেক হাসপাতালে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্যকে কারাদণ্ড রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা

কোটালীপাড়ায় বাস চাঁপায় ব্যাবসায়ী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঙ্কজবিশ্বাস, কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস চাঁপায় মনিরুজ্জামান পালোয়ান(৫৩) নামক দুই সন্তানের জনক এক ব্যাবসায়ী নিহত হয়েছে। সে মাদারীপুরের কালকিনির ভবানিপুর গ্রামের আলী হোসেন পালোয়ানের ছেলে। গত বুধবার বিকাল সাড়ে তিনটায় পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের ওয়াপদারহাট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যাসায়ী নিজ মটর সাইকেল যোগে বরিশালের দিকে যাচ্ছিলো, উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।

নিহতের বোন জামাই হামিদুজ্জামান জানান- মনির ঢাকা চক বাজারের একজন ব্যাবসায়ী, ঈদে বাড়ী এসেছে, আজ ঘাঘর বাজার এসে ব্যাবসায়ীক কাজ সম্পন্ন করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে ছিলো।

এ বিষয়ে কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) ফয়েজ আহম্মেদ বলেন – থানায় কোনো অভিযোগ দায়ের না হওয়ায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট