1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় ভোরের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

সিংড়ায় ভোরের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………………………………………………

আলোচনা সভা, কেক কাটা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণের মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে দৈনিক ভোরের দর্পণের চলনবিল প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮নং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল।

এসময় আরও বক্তব্য দেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, ৯নং তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুব আলম বাবু, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জাকারিয়া মিঠু, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন আলীরাজ প্রমুখ। উপস্থিত ছিলেন দেশ রুপান্তর প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, সময়ের আলো প্রতিনিধি শহিদুল ইসলাম সুইট, সাংবাদিক রইস উদ্দিন টুটুল, সেলিম হোসেন, কাবিল উদ্দিন কাফি।

ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহাবুব-এ-মান্নান, আবুল হোসেন, আজাহার আলী, রিক্তাবানু, কাওসার আহমেদ। অনুষ্ঠানে বক্তারা ভোরের দর্পণের সফলতা ও মঙ্গল কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট