1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীর বাগমারায় নয় বছর পর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………….

রাজশাহীর বাগমারায় দীর্ঘ নয় বছর পর জমকালো আয়োজনের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে শুক্রবার বিকালে উপজেলার সদর ভবানীগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নিউ মার্কেট মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক মহসিন আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামানের পরিচালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুৃল হক। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন, রাজশাহী জেলা কৃষকলীগের আহŸায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম।

 

এতে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সদস্য সচিব বিমল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সদস্য আবুল খায়ের নাইম, রবিউল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মÐল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আল-মামুন প্রমুখ।

 

কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, সভাপতি মহসিন আলী,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু,সহ-সভাপতি তাহমিনা ইয়াসমিন মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান ও নজরুল ইসলাম। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কৃষকলীগের কমিটির তালিকা তৈরি করার ঘোষনা দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট