1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার গণিপুর ইউনিয়নবাসীর সঙ্গে নবনির্বাচিত সাংসদের সৌজন্য সাক্ষাত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগমারার গণিপুর ইউনিয়নবাসীর সঙ্গে নবনির্বাচিত সাংসদের সৌজন্য সাক্ষাত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আঞ্চলিক প্রতিনিধি……………………………………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে বুধবার (১৭জানুয়ারী) সৌজন্য সাক্ষাত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সাংসদের আগমনে ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-আনন্দ দেখা দেয়।

জানা যায়, অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর তৃনমূল পর্যায়ের সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করার জন্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সর্ব-বৃহৎ ইউনিয়ন গণিপুরে যান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় তিনি এলাকার রাস্তা-ঘাটসহ কি কি সমস্যা রয়েছে তা স্থানীয়দের কাছ থেকে জানতে চাইলে স্থানীয়রা তা জানান। ভোটের আগে যেভাবে ভোট প্রার্থনা করেন একই ভাবে তিনি সাধারণ মানুষদের সঙ্গে ভোটে জয়লাভের পর দেখা করে এলাকার উন্নয়নে তার সঙ্গে সকলকে থাকার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাতকালে সাংসদ কালাম বলেন, আমি আপনাদের ভোটে জয়ী হয়েছি, আমার জয় মানেই আপনাদের জয়। আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমিও আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই। অচিরেই প্রতিটি ইউনিয়নের উন্নয়ন কাজ আরম্ভ হবে। আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে জানান, আমি সর্বাত্বক ভাবে তা সমাধানের চেষ্টা করবো।

বুধবার গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ, মাদারিগঞ্জ, হাসনীপুর, আচিনঘাট, আক্কেলপুরসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণের সঙ্গে সাক্ষাত করেন। বিভিন্ন মোড়ে মোড়ে সাংসদ কে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।

এসময় সঙ্গে ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুল জব্বার, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কোরবান খাঁ,রাজশাহী জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সুজন,গনিপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক মোঃ রাজ্জাক বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল হক,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ মোঃ রহিদুল ইসলাম, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার সহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট