1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদী শাপলা চত্বরে ৭ বছর বন্ধ থাকা মসজিদটিতে আজ জোহরের নামাজ আদায় করেন মুসল্লীরা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নরসিংদী শাপলা চত্বরে ৭ বছর বন্ধ থাকা মসজিদটিতে আজ জোহরের নামাজ আদায় করেন মুসল্লীরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী………………………………..

আজ বুধবার দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর যোহরের নামাজ আদায়ের মাধ্যমে নরসিংদী শাপলা চত্বর মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো, নরসিংদী বাসাইল শাপলাচত্তর বাজার জামে মসজিদটি । বিগত ৭ বৎসর যাবত কিছু প্রভাবশালী ভূমি দস্যু, খমতাশীল ব্যক্তিরা মসজিদ টি তালা মেরে রাখায় একাধারে সাত বছর নামাজ আদায় করতে পারেননি এলাকায় বসবাসকারী ধর্মপ্রাণ মুসল্লীরা।

এতে দুঃখে খুবে, হতাশা গ্রস্ত হয়ে পড়েন মসজিদের আশেপাশে বসবাসকারী ও বাজার ব্যবসায়ী মুসলিমরা। কিছু সংখ্যক প্রভাবশালীরা ব্যক্তিগত স্বার্থে কারণে মসজিদে তালা মেরে রাখেন দীর্ঘ সাত বছর যাবত। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থের কারণে তালা মেরে রাখা হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায়। ফলে মসজিদের তালা খোলার সাহস বিগত দিনে কেউ পায়নি । অবশেষে তরুণ রাজনীতিবিদ বিপুল ভোটে নির্বাচিত নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া মনির এর সার্বিক সহযোগিতায়, স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ ও আলেমদের পরামর্শে , নরসিংদীর সদর থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য সদরের উন্নয়নের রূপকার ,জাতির শ্রেষ্ঠ সন্তান ,বীর মুক্তিযোদ্ধা অসহায় মানুষের আশ্রয়স্থল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক এমপি, ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলতাব উদ্দিন ভূঁইয়া মহোদয় সহ নরসিংদী জেলা আওয়ামিলীগ ও তৃণমূল নেতৃবৃন্দ ও আলেম ওলামাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মসজিদটির তালা খুলেন এবং যোহরের নামাজ আদায় করেন এবং মসজিদের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের ঘোষণা করেন ।

মসজিদে তালা খুলে নামাজ আদায় করার কারণে নরসিংদী জেলা ওলামা আলেমদের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে পেয়েছেন। পরিশেষে আলোচনা ও মোনাজাতের মাধ্যমে সকলের শান্তি কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট