1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………………..

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১০ জানুয়ারী) বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, র‌্যালী ও আলোচনা সভা করেছে বাঘা উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চলনায় ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আলীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র, যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু ও বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেরা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিল্টন।

বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ নয় মাস কারাভোগের পর পাকিস্থানের কারাগার থেকে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্থান থেকে লন্ডন যান এবং দিল্লী হয়ে ঢাকা ফেরেন। স্বাধীন বাংলা দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুযোগ্য কন্যা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন কাজ করে যাচ্ছেন।

এমপি নির্বাচিত হয়ে তাঁর নির্বাচনী এলাকা- চারঘাট-বাঘার দৃশ্যমান উন্নয়নে কাজ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি। কাজের মূল্যায়নে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার এমপি নির্বাচিত হযেছেন শাহ্রিয়ার আলম। উন্নয়ন ধরা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় আ”লীগ নেতারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট