1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বিজয়ী বাঘা উপজেলা প্রশাসন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সারিয়াকান্দিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন

বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বিজয়ী বাঘা উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………………

মহান বিজয় দিবসে উৎসবের সমারোহে শনিবার বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বিজয়ী হন,বাঘা উপজেলা প্রশাসন। বাঘা উপজেলা প্রশাসন বনাম সুধিজনের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে ১ গোল করে উপজেলা প্রশাসন। দ্বিতীয়ার্ধে ১ গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে সুধিজন। পরে আরো ১টি গোল করে বিজয়ী হন উপজেলা প্রশাসন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন টিম ম্যানেজার ও উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) জুয়েল আহমেদ। ডাঃ আকতারুজ্জামানসহ উপজেলা প্রশাসনের পক্ষে খেলায় অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি। আবু হেনা মোস্তফা জামাল বাপ্পিসহ সুধিজনের পক্ষে খেলায় অংশ নেন মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধা সন্তান ও সুধিজন।

খেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন শিক্ষক বিপ্লব কুমার রায়। ধারা বিবরণীতে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট