1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

নড়াইলে পূর্ব শত্রুতার জের, প্রতিপক্ষের হামলায় কামরুল নামের ১জন নিহত:আহত ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

উৎপল ঘোষ, (ক্রাইম রিপোর্টার) নড়াইল ফিরে…………………………….

নড়াইল কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার পুরুলিয়া গ্রামে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান,  আজ ৩০ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কামরুল শেখ (৪০) নামে একজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পুরুলিয়া গ্রামে ফিরোজ সরদার গ্রুপের সাথে জাকির শেখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে হাঁস চুরির শালিসের টাকা এবং সম্প্রতি মসজিদের কমিটি গঠন ও হিসাব নিকাশ নিয়ে বিরোধের জের ধরে ফিরোজ সরদার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামরুল শেখ ও তার ভাইদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

 

এসময় এলোপাথাড়ি ভাবে হামলায় রশিদ শেখের ছেলে জাকির শেখ (৪৫), কামরুল শেখ (৪০), ইমরুল শেখ (৩৫), উকিল শেখের ছেলে মানছুর শেখ (৪০), মঞ্জুর শেখ (৩৪) ও দেলবর শেখের ছেলে সবুর শেখ (৬০) গুরুতর জখম হন। পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কামরুল শেখকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কামরুল শেখ স্থানীয় চাচুড়ী বাজারের একজন জুতা-স্যান্ডেল ব্যবসায়ী ছিলেন।

 

জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ শামীমুর রহমান বলেন,  সকাল পৌনে ৮টার দিকে আহত অবস্থায় ৬ জন রোগী জরুরী বিভাগে আসে। এদের মধ্যে একজন মৃত অবস্থায় এবং অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে স্থানান্তর করা হয়েছে। কালিয়া থানার ওসি শেখ তাসনিম আলম বলেন, ঘটনা পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট