1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

শিবগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি…………………………………………………

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহষ্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র), শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (স্বতন্ত্র), নবাব শামসুল হোদা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম জেন্টু (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট), মুহাম্মদ আব্দুর রহিম (জাকের পার্টি) ও মআব্দুল হালিম (ন্যাশনাল পিপল্স পার্টি), আফজাল হোসেন (জাতীয় পার্টি) ও শফিকুল ইসলাম (স্বতন্ত্র)।

সহকারী রিটার্ণিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে আসনে রেখে গত ২৯ শে নভেম্বও পর্যন্ত ৯প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহষ্পতিবার সকসল ১১টার দিকে সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আব্দুল হালিম (ন্যাশনাল পিপল্স পার্টি), বেলা তিনটায় মনোনয়নপত্র দাখিল করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র), বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন আফজাল হোসেন (জাতীয় পার্টি) ও শফিকুল ইসলাম (স্বতন্ত্র)।

এর আগে বুধবার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (স্বতন্ত্র)’র পক্ষে তাঁর প্রস্তাবকারী আহমেদ ইমতিয়াজ শিশির, নবাব শামসুল হোদা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম জেন্টু (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট) মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট