1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আ’লীগের দলীয় প্রার্থী শাহরিয়ার আলম - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাঘায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আ’লীগের দলীয় প্রার্থী শাহরিয়ার আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………………………

নির্বাচনী এলাকা-৫৭ রাজশাহী-৬(বাঘা-চারঘাট)আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলীয় নেতা কর্মীরা। বুধবার(২৯-১১-২০২৩) সন্ধ্যার আগে নিজ নির্বাচনী এলাকায় ফিরলে তার গলায় ফুলের মালা পরিয়ে দেন নেতা-কর্মীরা।

মাগরিব নামাজ শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে হযরত শাহ্ আব্দুল হামিদ দানিশমন্দ(রহঃ) এর মাজার জিয়ারত করেন শাহরিয়ার আলম। এর আগে বানেশ^র থেকে মোটরসাইকেলের বহর নিয়ে বাঘায় নিয়ে আসেন হাজারো নেতা-কর্মীরা।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল জানান,পরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। জানা যায়,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন,আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী, ৩বারের নির্বাচিত এমপি .পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

২০০৮ সাল থেকে ২০১৮ সালে নির্বাচিত হন তিনি। একাধিক প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেও মনোনয়ন বঞ্চিত হন। এ ছাড়াও এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি রায়হানুল হক রায়হান, জাতীয় পার্টির দলীয় প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির মনোনীত প্রার্থী রিপন আলী, স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম, ইসলাফিল বিশ্বাস ।

উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জুলফিকার মান্নান জামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ। আজ বৃহসপতিবার মনোনয়নপত্র উত্তোলন করে দাখিল করবেন জানান তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট